সাত কলেজের মেধাতালিকা ২৮ সেপ্টেম্বর, ক্লাস শুরু ১৮ অক্টোবর
২০২১-২২ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের প্রথম বর্ষের মেধাতালিকা আগামী ২৮ সেপ্টেম্বর প্রকাশ করা হবে। পরে ১৮ অক্টোবর থেকে প্রথম বর্ষের ক্লাস শুরু হবে।
আজ বৃহস্পতিবার বিকেলে ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
গত ১২ আগস্ট বিজ্ঞান অনুষদ, ১৯ আগস্ট কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ এবং ২৬ আগস্ট বাণিজ্য অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
ফল প্রকাশের পর গত ১ সেপ্টেম্বর থেকে সাত কলেজের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ ভর্তিচ্ছুদের কলেজ ও বিষয় পছন্দক্রম শুরু হয়।
Collected from kalbela
Your experience on this site will be improved by allowing cookies.
Close (x)