২০২৩ সালের এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারিতে শুরু না হয়ে এপ্রিলে এবং এইচএসসি এপ্রিলের পরিবর্তে জুনে আয়োজন করা হতে পারে।
আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয় সাব-কমিটি সূত্রে জানা যায়, ২০২৩ সালের এসএসসি-সমমান পরীক্ষা আগামী ঈদুল ফিতরের পর অর্থাৎ এপ্রিলের শেষের দিকে আয়োজন করা হতে পারে। সেই লক্ষ্যমাত্রা নিয়ে পরীক্ষার প্রস্তুতি শুরু করা হয়েছে। এর দুই মাস পর অর্থাৎ জুনের শেষের দিকে এইচএসসি-সমমান পরীক্ষা আয়োজন করা হবে। এ বিষয়ে মন্ত্রণালয়ের সভা হওয়ার কথা রয়েছে। সেখানে পরীক্ষা আয়োজনের সময় চূড়ান্ত করা হবে।