পড়াশোনার পাট চুকিয়ে চাকরি জীবনে প্রবেশ করার মাধ্যমে এক নতুন অধ্যায় শুরু হবে। জীবনের সব সুখ-স্বাচ্ছন্দ্য এই চাকরির ওপর অনেকাংশে নির্ভর করে। অনেকে নানা সমস্যার কারণে এখনকার চাকরি ছেড়ে দেওয়ার চিন্তা করেন। তবে অধিকাংশ সময় এসব সিদ্ধান্ত আবেগের বশে নেওয়া হয়। ভেবেচিন্তে নেওয়া হয় না।