গৃহহীনদের জমিসহ ঘর উপহার প্রদান প্রকল্পে স্ট্যান্ডার্ড ব্যাংকের অনুদান
প্রধানমন্ত্রী ঘোষিত “গৃহহীনদের জমিসহ ঘর উপহার প্রদান প্রকল্প”-এ চার কোটি টাকা অনুদান প্রদান করেছে স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড।
রবিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে অনুদানের চেক হস্তান্তর করেন এফবিসিসিআই এর সাবেক প্রেসিডেন্ট ও স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান কাজী আকরাম উদ্দিন আহমদ।
এ সময় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস-এর মহাসচিব নজরুল ইসলাম মজুমদার উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, প্রতিষ্ঠার পর থেকেই স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে মানবসেবায় সক্রিয় অবদান রেখে চলেছে। অতীতের ন্যায় ভবিষ্যতেও মহামারী অথবা যেকোনো প্রাকৃতিক দুর্যোগে দুর্গত মানুষের পাশে দাড়াতে এবং দেশ ও মানুষের কল্যাণে অবদান রাখতে স্ট্যান্ডার্ড ব্যাংক প্রতিশ্রুতিবদ্ধ।
Collected fromb jugantor
Your experience on this site will be improved by allowing cookies.
Close (x)