যুব উন্নয়ন অধিদপ্তরের তিনটি পদের লিখিত পরীক্ষার তারিখ প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, ক্যাশিয়ার ও গাড়িচালক পদে এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষা আগামী ১১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।