ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত ৯টি ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠানে ২০১৮ সালভিত্তিক ‘অফিসার (জেনারেল)’–এর ২০৪৬ পদের ফল প্রকাশ করা হয়েছে। আবেদনকারী চাকরিপ্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম অনুসারে প্রণীত প্যানেল হতে নিয়োগের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে ২ হাজার ৪৬ জনকে।