বাংলাদেশ শিল্পকলা একাডেমির পাঁচ পদের লিখিত পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে। প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যেসব পদের পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে, সেগুলো হলো ক্যালিগ্রাফিস্ট, মাইক্রোফোন অপারেটর, সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, সহকারী পেইন্টার ও উচ্চমান সহকারী।
এসব পদে আবেদনকারীদের লিখিত পরীক্ষা ২০ জানুয়ারি শুক্রবার বেলা ১১টা থেকে উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, কাকরাইল ঢাকায় অনুষ্ঠিত হবে মর্মে প্রার্থীদের কাছে লিখিত পরীক্ষার প্রবেশপত্র পাঠানো হয়েছিল।
কিন্তু অনিবার্য কারণে ২০ জানুয়ারির পরিবর্তে আগামী ১০ ফেব্রুয়ারি শুক্রবার বেলা ১১টা থেকে বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, ৭, বকশী বাজার রোড, ঢাকা-১২১১ ঠিকানায় অনুষ্ঠিত হবে। উপযুক্ত প্রার্থীদের স্থায়ী ও বর্তমান ঠিকানায় যথারীতি লিখিত পরীক্ষার প্রবেশপত্র পাঠানো হবে।
Collected from prothomal
Your experience on this site will be improved by allowing cookies.
Close (x)