আইএফআইসি ব্যাংক কর্মীদের মেধাবী সন্তানদের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, সমমানের ও-লেভেল এবং এ-লেভেল পরীক্ষায় অসামান্য ফলের স্বীকৃতি স্বরূপ সংবর্ধনা দেওয়া হয়েছে।
শনিবার (৪ ফেব্রুয়ারি) এ উপলক্ষে আইএফআইসি টাওয়ারে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জনাব শাহ এ সারওয়ার কৃতী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সম্মাননা সনদ তুলে দেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক শাহ মো. মঈনউদ্দীন, সৈয়দ মনসুর মোস্তফা, মনিতুর রহমান, মানবসম্পদ বিভাগের প্রধান জনাব কে এ আর এম মোস্তফা কামালসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কৃতি সন্তানদের পরিবারের সদস্যরা।
করোনা মহামারির কারণে বিগত তিনবছর এই সম্মাননা প্রদান স্থগিত ছিল। এ বছর ২০১৯, ২০২০ ও ২০২১ সালে উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের এ সংবর্ধনা প্রদান করা হয়। দুই পর্বের এ আয়োজেন গত ২৮ জানুয়ারি অপর একটি অনুষ্ঠানের মাধ্যমে শতাধিক কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।
Collected from dhakapost
Your experience on this site will be improved by allowing cookies.
Close (x)