কলকাতা: গ্রুপ ডি-তে বাতিল হওয়া শূন্যপদে নিয়োগ প্রক্রিয়া শুরু। প্রথম পর্যায়ে ডেকে পাঠানো হল ৪০ জনকে। ওএমআর শিট বিকৃত করার অভিযোগে হওয়া মামলায় স্কুল সার্ভিস কমিশনের (SSC) গ্রুপ ডি পদে ১৯১১ জনের চাকরি বাতিল করা হয়েছে। সেই সব শূন্যপদে অবিলম্বে নিয়োগের নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই মতো প্রক্রিয়া শুরু করল কমিশন। ২৭ তারিখ কাউন্সেলিংয়ের ইন্টিমেশন লেটার ডাউনলোড করতে হবে চাকরি প্রার্থীদের। ২ মার্চ থেকে কাউন্সেলিং-এর জন্য হাজির হতে হবে নির্দিষ্ট দফতরে। মূলত ওয়েটিং লিস্ট বা অপেক্ষমান তালিকা থেকেই নিয়োগ করার কথা বলা হয়েছিল। এর ফলে অনেক বঞ্চিত প্রার্থী চাকরি পাবেন বলে মনে করা হচ্ছে।