দিনব্যাপী চাকরি মেলা অনুষ্ঠিত হলো বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) ক্যাম্পাসে। গতকাল শনিবার ‘ক্যারিয়ার ফেয়ার-২০২৩’ নামের এই মেলার আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার সার্ভিস অফিস। এ বছরের চাকরি মেলার প্রতিপাদ্য ছিল ‘কানেক্ট টু দ্য ফিউচার’।