বাবার কাঁধে চড়ে হাসছে শিশু। এটিই জাপানি ‘ইকুমেন’–এর সাধারণ চিত্র। জাপানি ইকুমেন শব্দটি এসেছে ‘ইকুজি’ ও ‘ইকিমেন’ শব্দের সমন্বয়ে। ইকুজি অর্থ শিশুদের যত্ন আর ইকিমেন অর্থ সৌম্যদর্শন পুরুষ। জাপানি কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরেই ‘ইকুমেন’ বিষয়টি নিয়ে প্রচার চালাচ্ছে। এর একটিই লক্ষ্য দেশটিতে জন্মহার বাড়ানো ও পিতার পক্ষ থেকে পরিবারকে বেশি সময় দেওয়ার বিষয়টি নিশ্চিত করা। এবারে এ লক্ষ্যে পিতৃত্বকালীন ছুটিতে উদ্বুদ্ধ করতে ব্যবস্থা নিচ্ছে জাপান সরকার।