জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলোতে ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তির আবেদন চলছে। অনলাইনে আবেদন চলবে আগামীকাল ৮ মে রাত ১২টা পর্যন্ত। জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্সের ভর্তিসংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস ১ জুন শুরু হবে।