১০ বছর আগে ২০১২-১৪ এবং ২০১৪-১৫ শিক্ষাবর্ষে ডিগ্রি স্তরে ফেল করা শিক্ষার্থীদের শর্তসাপেক্ষে পরীক্ষা দেয়ার সুযোগ দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। তারা বিশ্ববিদ্যালয়ের অধীন ২০২১ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স ২য় বর্ষ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।
বুধবার (১০ মে) জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।