Facebook Youtube Twitter LinkedIn
Career Information

এখন সময় নিজেকে পরখ করার

image

প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা পড়ালেখা নিয়ে ভীষণ ব্যস্ত। পরীক্ষা তোমাদের দরজার সামনে কড়া নাড়ছে। ভয় পাওয়ার কিছু নেই। তুমি মনে করবে তুমিই সবচেয়ে ভালো প্রস্তুতি গ্রহণ করেছ। আর সামনে যে কয়টি দিন বাকি আছে এবং পরীক্ষা চলাকালীন যে সময় তুমি পাবে তা তোমার জন্য যথেষ্ট। আশা করি, সব বিষয়ে তোমার প্রস্তুতি নিশ্চয়ই শেষ। এখন সময় নিজেকে আরও একটু পরখ করার। এতদিন যে কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের মধ্য দিয়ে পরীক্ষার জন্য নিজেকে তৈরি করেছ- তা কতটুকু তোমাকে আত্মবিশ্বাসী করেছে সেটি বাস্তবে বুঝে নেওয়ার চেষ্টা কর। এখন থেকে পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত তোমাকে কিছু নিয়ম মেনে চলতে হবে। যেমন- * পড়ালেখার বাইরে কোনো কাজে নিজেকে না জড়ানো এবং রুটিনমাফিক বাসায় ১২-১৪ ঘণ্টা পড়ালেখা করা। * পরিমিত খাওয়া দাওয়া করা। কোনো ধরনের ফাস্ট ফুডজাতীয় খাবার না খাওয়া। * স্বাস্থ্যবিধি মেনে চলা। যেমন- ঠিক সময় গোসল করা, সময়মতো খাওয়া-দাওয়া করা, ৬ ঘণ্টার বেশি না ঘুমানো, তৈলাক্ত খাবার না খাওয়া, বেশি বেশি পানি পান করা। বাইরে রোদে ঘোরাফেরা না করা। * এ সময় আত্মীয়স্বজনের বাসায় বেড়াতে না যাওয়া। * কোনো বিষয়ের কোনো অধ্যায় নিয়ে অস্পষ্টতা থাকলে এখনই শিক্ষকের সঙ্গে কথা বলে অস্পষ্টতা দূর করা। * তোমাদের যেহেতু সৃজনশীল পদ্ধতিতে প্রশ্নের উত্তর লিখতে হবে, সেহেতু সৃজনশীল পদ্ধতির কোনো দিক অস্পষ্ট থাকলে তা জেনে নিতে হবে। * বাসায় সৃজনশীল পদ্ধতিতে উত্তর লেখার অনুশীলন করতে হবে। * পরীক্ষায় শতভাগ প্রশ্নের উত্তর দিতে হবে। কোনো প্রশ্নের উত্তর না লিখে উত্তরপত্র জমা দেবে না।

Collected From Jugantor



Related Posts

image

মাত্র ১১ সেকেন্ডের জাদুতে মিলতে পারে চাকরি: সিভিতে যা থাকা জরুরি

01/06/2026

Career Information

আপনার দীর্ঘ বছরের পড়াশোনা আর অভিজ্ঞতার সারসংক্ষেপ হলো একটি সিভি। অথচ সেই সিভির ভাগ্য নির্ধারিত হয়ে যায় মাত্র ১১ দশমিক ২ সেকেন্ডে। যুক্তরাষ্ট্রের বিখ্যাত এআই প্ল্যাটফর্ম ইন্টারভিউ-প্যাল এক গবেষণায় এ তথ্য জানিয়েছে। কৃত্

image

এআই দিয়ে কিভাবে দ্রুত ও প্রফেশনালি সিভি বানাবেন

20/04/2026

Career Information

চাকরির জন্য আবেদন করছো? প্রথম ও সবচেয়ে জরুরি কাজ হলো — একটি পরিষ্কার ও আকর্ষণীয় সিভি তৈরি করা। এখন আর সেটি বহু সময় খাবে না। এআই টুলগুলো দিয়ে পেশার উপযোগী সিভি বানানো যেতে পারে মাত্র কয়েক মিনিটে। শুধু তোমার অভিজ্

image

সোশ্যাল স্কিল উন্নত করার উপায়

24/09/2024

Career Information

সোশ্যাল স্কিল বা সামাজিক দক্ষতার উন্নতি জীবনের প্রতিটি ক্ষেত্রে আপনাকে উপকৃত করতে পারে। সামাজিক দক্ষতা গুরুত্বপূর্ণ কারণ এগুলো আপনাকে আরও কার্যকরী এবং দক্ষতার সঙ্গে যোগাযোগ করতে সাহায্য করতে পারে। ফলস্বরূপ, আপনি সহকর্


Do you Need Any Help?