Facebook Youtube Twitter LinkedIn
Motivational

ডিজিটাল মার্কেটিংয়ে কাজ করতে চাইলে দক্ষতা বাড়াতে হবে

image

প্রযুক্তির হাত ধরে মানুষ যেভাবে অনলাইনের ওপর নির্ভরশীল হচ্ছে, তাতে নিশ্চিতভাবে বলা যায় ডিজিটাল মার্কেটিংয়ের গুরুত্ব দিন দিন বেড়েই চলেছে। যার ফলে অনেক তরুণই ক্যারিয়ার হিসেবে ডিজিটাল মার্কেটিংকে বেছে নিচ্ছেন। 
কারণ এ ক্যারিয়ার একজন মানুষকে একদিকে যেমন প্রযুক্তিপ্রেমী করে তুলছে, অন্যদিকে জীবনকে করে তুলছে স্বাচ্ছন্দ্যময়।
এমনই এক তরুণ উদ্যোক্তা ওমর ফারুক সোহাগ। নোয়াখালীতে বসেই অনলাইনে কাজ করছেন তিনি। 
ওমর ফারুক সোহাগ বাংলাদেশি তরুণ উদ্যোক্তা ও ডিজিটাল বিপণনকারী। বই, সংগীত, ভিডিও, অভিনয়, ইউটিউব টিউটোরিয়াল, ব্লগিংসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিতি লাভ করেছেন। তার আগ্রহ প্রযুক্তি, সংগীত, ডিজিটাল বিপণন ও লেখালেখিতে।
জানা যায়, Md Omar Faruk Sohag নামে নিজের একটি ফেসবুক পেজ দিয়ে কাজ শুরু করেছিলেন এ তরুণ। দেখতে দেখতে দীর্ঘ পথচলায় এখন তিনি বাংলাদেশের সাইবার সিকিউরিটি এবং ডিজিটাল মার্কেটার হিসেবে পরিচিত। ওমর ফারুক সোহাগ একাধারে একজন সংগীত ব্যক্তিত্ব এবং উদ্যোক্তা।
বর্তমান যুগের ডিজিটাল মার্কেটিংকে বিশাল একটি সম্ভাবনার ক্ষেত্র বলে মনে করেন ওমর ফারুক সোহাগ। 
তিনি বলেন, ‘দিন দিন এর গুরুত্ব বাড়ছে। ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ শুরু করতে চাইলে প্রথমে তার দক্ষতা বাড়াতে হবে। কারণ সঠিক জ্ঞান নিয়ে এ সফলতার দিকে এগিয়ে যাওয়া যায়।’
তিনি বলেন, ‘এরপর অনুসন্ধান করতে হবে প্রতিনিয়ত চোখ-কান খোলা রেখে। পাশাপাশি জানতে হবে বিভিন্ন টুলসের ব্যবহার। কী ধরনের কনটেন্ট পছন্দ করছে মানুষ, সেদিকে খেয়াল রাখতে হবে।’
Collected From jugantor


Related Posts

image

কাজে মনোযোগ বাড়ানোর কৌশল

19/04/2026

Motivational

কোন কাজে সফলতা অর্জন করতে চাইলে, সেই কাজে পুরোপুরি মনোযোগ দেওয়া চাই। তবে একটানা কোন কিছুতে মনোযোগ ধরে রাখাটা বেশ কঠিন কাজ। অনেক সময় ক্লান্ত লাগে আর অল্পতেই হতাশ হয়ে পড়েন।

image

যে কারণে আপনি অফিসের কাজে আগ্রহ পান না

18/04/2026

Motivational

যদি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে কাজে যাওয়ার কথা মনে হলেই আপনার একরাশ বিরক্তি অনুভব হয়, তাহলে এ নিয়ে আরেকবার ভাবার সময় এসেছে। অবশ্য আপনি একা নন, এরকম অসংখ্য মানুষ রয়েছেন যারা বছরের পর বছর চাকরি করে গেলেও কাজে কখনো প্রা

image

সফল মানুষেরা প্রতিদিন যে ৫ কাজ করেন

18/04/2026

Motivational

সফলতার জন্য সবচেয়ে বেশি কী প্রয়োজন জানেন? একাগ্রতা। লেগে থাকা। আপনার ছোট ছোট, দৈনন্দিন অভ্যাসই একসময় আপনাকে সফল করে তুলবে। জীবনে সফল হওয়ার জন্য কিছু অভ্যাস আপনাকে মেনে চলতেই হবে। আপনি যদি সফল ব্যক্তিদের জীবন পর্যালোচ


Do you Need Any Help?