Facebook Youtube Twitter LinkedIn
Interview

চাকরির ইন্টারভিউতে বহুল ব্যবহৃত ৩৮টি প্রশ্ন সম্পর্কে জেনে নিন

image

আমাদের দেশে অনেক শিক্ষার্থীই পড়াশোনা শেষ করে বিসিএস ক্যাডার হওয়ার স্বপ্ন দেখেন, পাশাপাশি অন্যান্য সরকারি চাকরির জন্যও জোর প্রস্তুতি নেন। 
একটি সুন্দর ও স্বচ্ছল জীবন গড়ার ক্ষেত্রে জীবিকা হিসেবে চাকরিকেই সাধারণত সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হয়। অবশ্য যারা উদ্যোক্তা হতে চান, তাদের পথটা আলাদা। তবে যারা পড়াশোনা শেষ করেই পেশাগত জীবনে প্রবেশ করতে চান, তাদের জন্য প্রয়োজন গোছানো ও আগাম প্রস্তুতি। 
সরকারি বা বেসরকারি যেকোনো চাকরির ক্ষেত্রেই প্রার্থীদের সাধারণত প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষার ধাপ পেরিয়ে মুখোমুখি হতে হয় চূড়ান্ত পর্বের—অর্থাৎ ভাইভা বা মৌখিক পরীক্ষার। এই মৌখিক পরীক্ষায় ভালো করতে পারলে চাকরি পাওয়ার সম্ভাবনা বেড়ে যায় বহুগুণ।
এবার চলুন চাকরির ইন্টারভিউতে প্রায়ই জিজ্ঞাসা করা হয় এমন ৩৮টি গুরুত্বপূর্ণ প্রশ্ন জেনে নেওয়া যাক। চাকরিপ্রার্থীদের সুবিধার্থে এই প্রশ্নগুলোর তালিকা তৈরি করেছেন অস্টিনের টেক্সাস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও ‘ব্রিং ইওর ব্রেন টু ওয়ার্ক’-এর লেখক আর্ট মার্কম্যান এবং যুক্তরাজ্যভিত্তিক ক্যারিয়ার কৌশলবিদ ও ‘হাউ টু গেট অ্যা জব ইউ’-এর লেখক জন লিস। 
১. আপনার নিজের সম্পর্কে বলুন
২. কাজের প্রথম ৯০ দিনের মধ্যে আমরা আপনার কাছ থেকে কী আশা করতে পারি? 
৩. আপনার সবচেয়ে বড় ও শক্তিশালী গুণ কী?
৪. কেন আমাদের আপনাকে নিয়োগ করা উচিত?
৫. কাজের ক্ষেত্রে আপনি কী ধরনের চ্যালেঞ্জ নিতে পারবেন?
৬. আগামী ছয় মাস বা ১ বছরের মধ্যে আপনি কোম্পানির কতটুকু উন্নতি করতে পারবেন?
৭. আপনি কি টিমের সঙ্গে কাজ করতে পারেন?
৮. এমন কিছু বলুন, যা আপনাকে অন্যান্য প্রতিযোগীদের চেয়ে আলাদা করতে পারে?
৯. আপনি একটি নতুন পরিবেশে কতটা মানিয়ে নিতে পারেন?
১০. আপনি কীভাবে একটি নতুন কোম্পানির কাজের সঙ্গে নিজেকে এডজাস্ট করাবেন?
১১. আপনি আগে যেখানে কাজ করেছেন তার থেকে এখানে কাজের পার্থক্য কী?
১২. আপনি যোগদানের পর থেকে কোম্পানিটি কীভাবে পরিবর্তন হতে পারে?
১৩. আপনি কি বাড়িতেও অফিসের কাজ করেন?
১৪. আপনার সহকর্মীরা কীভাবে আপনাকে মূল্যায়ন করবেন বলে মনে করেন?
১৫. আপনার শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে বলুন।।
১৬. আপনার কাজের অভিজ্ঞতা সম্পর্কে বলুন।
১৭. আপনার জীবন-বৃত্তান্ত বলুন।
১৮. আপনি কেন চাকরি ছেড়ে দিলেন?
১৯. সেখানে আপনার দায়িত্ব কি ছিল?
২০. আপনি কি সেখানে কোন বড় চ্যালেঞ্জ এবং সমস্যার মুখোমুখি হয়েছিলেন? আপনি কীভাবে এগুলোর মুখোমুখি হয়েছিলেন?
২১. আপনার ভুল থেকে আপনি কী শিখেছিলেন?
২২. আপনার আগের কাজটিতে কোন বিষয়টি সবচেয়ে বেশি পছন্দ ছিল?
২৩. পূর্ববর্তী চাকরিতে কোন বিষয়টি সবচেয়ে বেশি অপছন্দ ছিল?
২৪. আপনার বিগত চাকরিতে সবচেয়ে বড় সাফল্য ও ব্যর্থতা কী ছিল?
২৫. পূর্ববর্তী কোম্পানির কয়েকটি খারাপ দিক বলুন।
২৬. কাজের ক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে কোনো কারণে মতের মিল না হলে কী করেন?
২৭. আপনি কি এই কাজের জন্য অভার-কোয়ালিফাইড?
২৮. আপনার দক্ষতা সম্পর্কে সম্পর্কে সংক্ষেপে বলুন।
২৯. কাজের জায়গায় আপনার দুর্বলতা কী কী?
৩০. এই চাকরিতে যেসব কাজ করতে হবে, তার মধ্যে সবচেয়ে চ্যালেঞ্জিং কোনটি বলে মনে করেন?
৩১. আপনি কীভাবে কোম্পানির মান বর্ণনা করবেন? 
৩২. নিজের ভবিষ্যৎ নিয়ে কতটা ভাবেন?
৩৩. নিজের কোন গুণটির জন্য গর্ব করেন?
৩৪. কী ধরনের কাজ করতে বেশি পছন্দ করেন?
৩৫. আপনি ভ্রমণ করতে ইচ্ছুক?
৩৬. আপনার আদর্শ কোম্পানির সংস্কৃতি কেমন হওয়া উচিত বলে মনে করেন?
৩৭. আপনার বর্তমান বেতন কত?
৩৮. কীভাবে আপনি ধকল এবং চাপ সামলান? 
Collected From jugantor



Related Posts

image

ইন্টারভিউ টিপস

14/08/2023

Interview

যে কোন চাকরির ইন্টারভিউ বা সাক্ষাৎকারের সময় চাকরি প্রার্থীদের নিম্নোক্ত আটটি কমন বা সাধারণ প্রশ্নের সম্মূখীন হতে হয়। এই আটটি প্রশ্নের উত্তর যথাযথ বুদ্ধিমত্তার সাথে দিতে পারলে চাকরি পাওয়ার সম্ভাবনা অনেকটা বেড়ে যায়। এখন

image

What Startups are Looking for in Your Resume

21/06/2023

Interview

A resume’s main goal is to show all you’ve achieved in your past roles. But just as all jobs are not created equal, it only makes sense that a generic resume will not work for every position. Case in point

image

Mastering the first impression: how to make a lasting impact in job interview

07/06/2023

Interview

Never underestimate the power of putting your best foot forward Countless candidates make their way through job interviews every day and one thing remains consistent: the importance of a first impression. From the moment you walk into the int


Do you Need Any Help?