Facebook Youtube Twitter LinkedIn
Career Advice

অ্যানিমেটরদের কাজের চাহিদা বাড়ছে

image

ফ্রিল্যান্সার বা মুক্ত পেশাজীবীরা ঘরে বসে বিদেশের তথ্যপ্রযুক্তির নানা কাজ করে আয় করেন। কাজের সুযোগ বেশি থাকায় ফ্রিল্যান্সারদের কাছে বর্তমানে জনপ্রিয় আপওয়ার্ক মার্কেটপ্লেস। এ মার্কেটপ্লেসে এখন অ্যানিমেশনের কাজের চাহিদা বেশি। যাঁদের আঁকাআঁকি ভালো লাগে, তাঁরা মুক্ত পেশাজীবী হিসেবে ঘরে বসে অ্যানিমেশনের কাজ করে আয় করতে পারেন।
আপওয়ার্ক মার্কেটপ্লেসে যাঁদের কাজের দক্ষতা ভালো এবং ক্লায়েন্টের কাছে সঠিক সময়ে কাজ বুঝিয়ে দেন, তাঁদের মধ্য থেকে সেরাদের ‘আপওয়ার্ক স্পটলাইট’ ফ্রিল্যান্সার নির্বাচিত করা হয়। ২০১৭ সাল থেকে এটি নির্বাচন করা হয়। বাংলাদেশ থেকে এখন পর্যন্ত পাঁচজনকে ‘আপওয়ার্ক স্পটলাইট’ ফ্রিল্যান্সার নির্বাচিত করা হয়েছে। সবশেষ এ বছর ‘আপওয়ার্ক স্পটলাইট’ ফ্রিল্যান্সার নির্বাচিত হয়েছেন সুদীপ্ত কুমার মণ্ডল।
সুদীপ্ত কুমার মণ্ডল প্রথম আলোকে বলেন, ‘আট বছর ধরে ফ্রিল্যান্সিং করছি। আগের তুলনায় এখন অ্যানিমেশন কাজের চাহিদা অনেক বেশি দেখা যায়। এটি প্রতিনিয়ত বাড়ছে। যাঁরা নতুন ফ্রিল্যান্সিং শুরু করতে চান, তাঁরা অ্যানিমেশনের কাজ শিখলে দ্রুত ক্লায়েন্ট পাবেন।’
সুদীপ্ত কুমার আরও বলেন, ‘আপওয়ার্কে প্রতিদিন ২৫০ থেকে ৩০০টি অ্যানিমেশন কাজের পোস্ট পাই। এগুলোতে আবেদন করলে দ্রুত উত্তর পাওয়া যায়। কাজ পাওয়ার সম্ভাবনা থাকে ৭০ ভাগ। এসব কাজের মূল্য ৫০ ডলার থেকে শুরু করে ২ হাজার ডলার পর্যন্ত হয়ে থাকে।’
অ্যানিমেশনের কাজ করতে চাইলে খুব বেশি ক্রিয়েটিভ হতে হবে, এমন কোনো ধরাবাঁধা নিয়ম নেই। তবে প্রচুর সময় দিতে হবে বলে জানান সুদীপ্ত কুমার মণ্ডল। তিনি বলেন, অ্যানিমেশন শুরু করার আগে অ্যাডোবি অ্যানিমেট, আফটার ইফেক্টস ও মিডিয়া ইনকোডার সফটওয়্যার সম্পর্কে ভালোভাবে জানতে হবে। এ ছাড়া ভালো যোগাযোগের দক্ষতা থাকতে হবে। অ্যানিমেশন ছাড়াও বর্তমানে আপওয়ার্কে গ্রাফিক ডিজাইন ও লোগো ডিজাইনের কাজে চাহিদা রয়েছে বলে জানান সুদীপ্ত।
Collected From prothomalo


Related Posts

image

কম্পিটেন্সি বেজড বিসিএস ভাইভায় মানসিক বুদ্ধিমত্তার প্রকাশ করবেন যেভাবে

26/08/2026

Career Advice

আগের তিন পর্বে কম্পিটেন্সি বেজড ইন্টারভিউয়ের ধারণা, ‘স্টার’ (STAR) মেথডের ব্যবহার এবং ভাইভা বোর্ডের অনুপ্রশ্ন সামলানোর কৌশল নিয়ে আলোচনা করা হয়েছে।

image

5 Courses Every Remote Worker Should Take

18/08/2026

Career Advice

Humans often look for ways to become a better version of who they were yesterday. Life remains exciting with everything we get to learn, implement, execute, and ultimately achieve. Sim

image

5 Things Employers Secretly Look for in Remote Hires

18/08/2026

Career Advice

You’ve applied to countless remote jobs, but the rejection emails keep rolling in. Is there something you’re missing? How can you pull a rabbit out of the hat to get the job? Employer, please notice me!


Do you Need Any Help?