Facebook Youtube Twitter LinkedIn
Career Information

হোটেল ম্যানেজমেন্ট কোর্স করে চাকরির বিশাল সুযোগ- কত টাকা লাগবে? রাজ্যের কোথায় কোথায় করা যাবে? খুটিনাটি জানুন!

image

হোটেল ম্যানেজমেন্ট করে কী কী চাকরির সুযোগ আছে? 
হোটেল অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট পড়ার পর পড়ুয়ারা সবার আগে কোর এরিয়ায় চাকরির চেষ্টা করে। যেমন – হোটেলের শেফ, ক্যাটারিং হেড, হোটেল এবং নামজাদা রেঁস্তোরার ম্যানেজার ইত্যাদি পোস্ট। এছাড়াও ইভেন্ট ম্যানেজার,গেস্ট রিলেশন, ক্লায়েন্ট রিলেশন, ক্যাটারিং ম্যানেজার, অ্যাকমোডেশন ম্যানেজার, বিমানবন্দরে হসপিটালিটির কাজ, বড় বড় হাসপাতালে হসপিটালিটি ম্যানেজার, বাণিজ্যিক জাহাজের চাকরির যথেষ্ট সুযোগ থাকে। 

হোটেল ম্যানেজমেন্ট পড়ে দেশের মতোই বিদেশেও চাকরির সুযোগ প্রচুর। বহু ভারতীয় ছাত্র হোটেল ম্যানেজমেন্ট পড়ে বর্তমানে ইউরোপ, আমেরিকার নামজাদা সংস্থাগুলিকে চাকরি করছেন। এছাড়াও এটা এমন‌ই এক ক্ষেত্র যেখানে তিন বছরের ডিগ্রি কোর্স শেষে অনেকেই নিজের রেস্তোরাঁ বা কনফেকশনারির দোকান খুলে স্বনিয়োজিত হতে পারে। 

উচ্চমাধ্যমিকের পর কীভাবে হোটেল ম্যানেজমেন্ট কোর্সে ভর্তি হবে? 
সরকারি ও বেসরকারি, দু’ধরনের শিক্ষা প্রতিষ্ঠানেই হোটেল ম্যানেজমেন্ট পড়ার সুযোগ আছে। কেন্দ্রের ক্যাটারিং ও ট্যুরিজম ডিপার্টমেন্ট ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট (IIHM) নামে শিক্ষা প্রতিষ্ঠান চালায়। এখানে ভর্তি হতে হলে হোটেল অ্যান্ড হসপিটাল ম্যানেজমেন্টের সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা দিতে হবে। এর মেধাতালিকার ভিত্তিতে কাউন্সেলিং হয়। তার উপর ভিত্তি করে পড়ুয়াদের ভর্তি নেওয়া হয়। কলকাতার তারাতলাতেও এই সরকারি হোটেল ম্যানেজমেন্ট কলেজ আছে।

হোটেল ম্যনেজমেন্ট কোর্সের খরচ 
সারা দেশে মোট ৩৫ টির মতো সরকারি প্রতিষ্ঠান আছে। এই সরকারি জায়গায় হোটেল ম্যানেজমেন্ট পড়ার খরচ মোটামুটি ২ লক্ষ ২০ হাজার – ৩ লক্ষ টাকার মধ্যে।

পশ্চিমবঙ্গের কয়েকটি বেসরকারি হোটেল ম্যানেজমেন্ট কলেজ
এর বাইরে পশ্চিমবঙ্গ সহ সারা দেশেই অজস্র নামজাদা বিখ্যাত হোটেল ম্যানেজমেন্ট কলেজ আছে। যেখান থেকে পড়ে বেরিয়ে ছেলে-মেয়েরা দেশ-বিদেশে মোটা মাইনের বড় বড় চাকরি করছে। রাজ্যের তেমনই কয়েকটি বেসরকারি হোটেল ম্যানেজমেন্ট কলেজ হল–

(১) সুভাষ বোস ইন্সটিটিউড অফ হোটেল ম্যানেজমেন্ট 


(২) এনআইপিএস স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট কলকাতা

(৩) পৈলান কলেজ অফ ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি

(৪) জে আই এস ইউনিভার্সিটি হোটেল ম্যানেজমেন্ট*

(৫) টেকনো গ্রুপ

(৬) গুরু নানক ইন্সটিটিউড অফ হোটেল ম্যানেজমেন্ট

(৭) বেসরকারি সংস্থাগুলোয় হোটেল ম্যানেজমেন্ট পড়ার খরচ ৬ লক্ষ টাকার কাছাকাছি।

হোটেল ম্যানেজমেন্ট কোর্সের সময়সীমা
উচ্চমাধ্যমিকের পর কলেজের ডিগ্রি কোর্সের মতোই এই হোটেল ম্যানেজমেন্ট কোর্স‌ও ৩ বছরের। তবে থিওরির পাশাপাশি প্র্যাকটিক্যাল, মানে হাতে-কলমে শিক্ষার কাজ‌ও চলে। প্রথম বছরের কোর্স শেষে ৬ মাসের জন্য বিভিন্ন বড় বড় হোটেল ও ফুড চেনে ইন্টার্নশিপ করে পড়ুয়ারা। কেরিয়ারে এর গুরুত্ব অপরিসীম।

এছাড়াও তিনি বছরের কোর্সে অ্যাপলিকেশন অফ কম্পিউটার, ফুড প্রোডাকশন, নিউট্রেশন, ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিস, হাউস কিপিং, ফ্রন্ট অফিস,হোটেল ইঞ্জিনিয়ারিং, সেলস অ্যান্ড মার্কেটিং, প্রিন্সিপ্যাল অফ ফুড সায়েন্স, কমিউনিকেশন, অ্যাকাউন্টেন্সি, রিসার্চ মেথডলজি, ফুড সেফটি অ্যান্ড কোয়ালিটি, স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট, ফাইনান্সিয়াল ম্যানেজমেন্ট ইদ্যাদি বিষয় পড়ানো হয়।
collected from kajkarmo



Related Posts

image

‘ডুমজবিং’ কী, কেন এই অভ্যাস এড়িয়ে চলবেন চাকরিপ্রত্যাশীরা

26/08/2026

Career Information

প্রতিদিন অসংখ্য চাকরিতে আবেদন করলেই যে চাকরি পাওয়ার সম্ভাবনা বাড়বে, এমন নয়। বরং নির্দিষ্ট লক্ষ্য ঠিক করে আবেদন, পেশাগত যোগাযোগ তৈরি এবং নিজের অর্জনগুলো স্পষ্টভাবে তুলে ধরার ওপর গুরুত্ব দেওয়ার পরামর্শ দিয়েছেন লিংকডইনের

image

বয়স বিশ পার হলে আর্থিক যে বিষয়গুলোর প্রতি খেয়াল রাখবেন

18/08/2026

Career Information

কুড়ির দশকটা অনেক প্রথম অভিজ্ঞতায় পূর্ণ হতে পারে। প্রথম বেতন, প্রথম বাড়ি ভাড়া, প্রথম ক্রেডিট কার্ড, প্রথম হুট করে কেনা জিনিস যার জন্য সঙ্গে সঙ্গেই আফসোস হয় এবং হয়তো আপনার প্রথম বিনিয়োগও। এই দশকেই টাকা-পয়সা একইস

image

মাত্র ১১ সেকেন্ডের জাদুতে মিলতে পারে চাকরি: সিভিতে যা থাকা জরুরি

01/06/2026

Career Information

আপনার দীর্ঘ বছরের পড়াশোনা আর অভিজ্ঞতার সারসংক্ষেপ হলো একটি সিভি। অথচ সেই সিভির ভাগ্য নির্ধারিত হয়ে যায় মাত্র ১১ দশমিক ২ সেকেন্ডে। যুক্তরাষ্ট্রের বিখ্যাত এআই প্ল্যাটফর্ম ইন্টারভিউ-প্যাল এক গবেষণায় এ তথ্য জানিয়েছে। কৃত্


Do you Need Any Help?