Facebook Youtube Twitter LinkedIn
Career Information

আয় করা আরও সহজ করল ইউটিউব

image

বিশ্বজুড়ে সবচেয়ে জনপ্রিয় ভিডিও প্ল্যাটফর্ম ইউটিউব। বিনোদনের পাশাপাশি ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করে লাখ লাখ টাকা উপার্জন করেন বহু মানুষ । কিন্তু ইউটিউবে টাকা আয় করা অনেকটা কঠিন। এ জন্য মনিটাইজেশন শর্ত পূরণে বেশ কিছু ধাপ পেরোতে হয়।

ফলে অনেকে চ্যানেল খুললেও মনিটাইজেশন শর্ত পূরণ করতে না পেরে হতাশ হয়ে বন্ধ করে দেন ভিডিও আপলোড। তাদের কথা ভেবেই মনিটাইজেশন পদ্ধতি কিছুটা সহজ করেছে ইউটিউব।

মঙ্গলবার (১৩ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানায় ইন্ডিয়া টুডে।

প্রতিবেদনে বলা হয়, ইউটিউব থেকে উপার্জন শুরু করার ক্ষেত্রেও বেশ কিছু ধাপ পার করতে হয়। শর্ত অনুযায়ী, যেকোনো চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা হতে হতো কমপক্ষে ১ হাজার। আর ওয়াচ আওয়ার ৪০০০ ঘণ্টা বা শর্টটে ১০ মিলিয়ন ভিউ হলেই চ্যানেলে মনিটাইজেশন হতো। যা নতুন চ্যানেলের জন্য অত্যন্ত কঠিন। সেই চিন্তা থেকেই নতুন নীতিমালা নিয়ে এসেছে ইউটিউব।


নতুন নীতিমালায় সাবক্রাইবারের সংখ্যা ৫০০ হলেই চ্যানেল মনিটাইজেশন হবে। সেই সঙ্গে ওয়াচ আওয়ার কমিয়ে ৩০০০ ঘণ্টা করা হয়েছে।
তবে এই সুযোগ পাবেন নির্দিষ্ট কয়েকটি দেশের ব্যবহারকারীরা। তার মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, কানাডা, তাইওয়ান ও দক্ষিণ কোরিয়া।

ইউটিউবের এই সিদ্ধান্ত নতুন এবং ছোট ক্রিয়েটরদের জন্য বিশেষ সহায়ক ভূমিকা পালন করবে বলে ধারণা করা হচ্ছে।

Collected From RTVonline



Related Posts

image

মাত্র ১১ সেকেন্ডের জাদুতে মিলতে পারে চাকরি: সিভিতে যা থাকা জরুরি

01/06/2026

Career Information

আপনার দীর্ঘ বছরের পড়াশোনা আর অভিজ্ঞতার সারসংক্ষেপ হলো একটি সিভি। অথচ সেই সিভির ভাগ্য নির্ধারিত হয়ে যায় মাত্র ১১ দশমিক ২ সেকেন্ডে। যুক্তরাষ্ট্রের বিখ্যাত এআই প্ল্যাটফর্ম ইন্টারভিউ-প্যাল এক গবেষণায় এ তথ্য জানিয়েছে। কৃত্

image

এআই দিয়ে কিভাবে দ্রুত ও প্রফেশনালি সিভি বানাবেন

20/04/2026

Career Information

চাকরির জন্য আবেদন করছো? প্রথম ও সবচেয়ে জরুরি কাজ হলো — একটি পরিষ্কার ও আকর্ষণীয় সিভি তৈরি করা। এখন আর সেটি বহু সময় খাবে না। এআই টুলগুলো দিয়ে পেশার উপযোগী সিভি বানানো যেতে পারে মাত্র কয়েক মিনিটে। শুধু তোমার অভিজ্

image

সোশ্যাল স্কিল উন্নত করার উপায়

24/09/2024

Career Information

সোশ্যাল স্কিল বা সামাজিক দক্ষতার উন্নতি জীবনের প্রতিটি ক্ষেত্রে আপনাকে উপকৃত করতে পারে। সামাজিক দক্ষতা গুরুত্বপূর্ণ কারণ এগুলো আপনাকে আরও কার্যকরী এবং দক্ষতার সঙ্গে যোগাযোগ করতে সাহায্য করতে পারে। ফলস্বরূপ, আপনি সহকর্


Do you Need Any Help?