Facebook Youtube Twitter LinkedIn
Interview

বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির প্রস্তুতি

image

প্রসপেক্ট : বেসরকারি চাকরিতে তরুণদের প্রসপেক্ট সম্পর্কে আম্বার গ্রুপের ডিরেক্টর (মার্কেটিং) মোহাম্মদ আকতারুজ্জামান বলেন, বর্তমানে প্রাইভেট জবে প্রতিষ্ঠানভেদে মাসশেষে মেলে হাতভর্তি টাকা, নিয়মিত ইনক্রিমেন্ট, দ্রুত প্রমোশন, গ্রাচুইটি, বিনোদন ভাতা, প্রভিডেন্ট ফান্ডসহ নানা সুবিধা। দেশে বহু বেসরকারি প্রতিষ্ঠান আছে যেখানে কাজের সুন্দর পরিবেশ রয়েছে। অনেকটা সরকারি চাকরির মতোই সুযোগ-সুবিধা ভোগ করেন বেসরকারি চাকুরেরা।

যোগ্যতা : শিল্প-সেবাসহ বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে নিয়োগের ক্ষেত্রে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের যাচাই করা হয় তার ‘জব হিস্ট্রি’। একাডেমিক ব্যাকগ্রাউন্ডের পাশাপাশি মোটাদাগে দেখা হয় আবেদনকারীর নেতৃত্ব গুণাগুণ, কমিটমেন্ট, বুদ্ধিমত্তা, দূরদৃষ্টি, সৃজনশীলতা, দায়িত্ববোধ, সততা, ফাংশনাল নলেজ, সর্বোপরি আসলেই তিনি কাজটির জন্য উপযুক্ত কি না। ফ্রেশ গ্রাজুয়েটদের নিয়োগের ক্ষেত্রে তাদের স্মার্টনেস, যোগাযোগ দক্ষতা, কম্পিউটার স্কিল, অ্যাম্বিশন, নিয়োগদাতা প্রতিষ্ঠানে কাজ করার আগ্রহ, এক্সট্রা কারিকুলাম ও ভলেনটারি অ্যাক্টিভিটিজ আছে কিনা, প্রেজেন্স অব মাইন্ড এসব বিষয় খতিয়ে দেখা হয়।
সিভি : বেসরকারি চাকরিতে আবেদনের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ঠিকভাবে সিভি উপস্থাপন করা। প্রাইভেট জব প্রত্যাশীরা কিভাবে সিভি তৈরি করবে এমন প্রশ্নের জবাবে এসিআই লিমিটেডের মানবসম্পদ বিভাগের মহাব্যবস্থাপক জানান, যে সেক্টরে নিয়োগ দেয়া হবে তার আলোকে আবেদনকারীর কমপিটেন্সি দেখা হয় সিভিতে। একাডেমিক ফলাফল, জ্ঞান, প্রেজেন্টেশন স্কিল ও তথ্যপ্রযুক্তির জ্ঞান কেমন আছে তা দেখা হয়। সিভির গুরুত্বের বিষয়ে অজেয় রোহিষাশ্ব-আল্ কাযী বলেন, সিভির কাগজ থেকে লেখার ফন্ট, ছবি থেকে বানান সবই গুরুত্বপূর্ণ। একজন প্রার্থীর সিভিই অনেক সময় তার পার্সোনালিটি রিপ্রেজেন্ট করে। সিভিতে যোগ্যতা, আগ্রহের জায়গা কোনগুলো, এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস, পার্সোনাল স্কিল এসব ভালো করে উত্থাপন করতে হবে।

Collection From jugantor



Related Posts

image

চাকরির ইন্টারভিউতে বহুল ব্যবহৃত ৩৮টি প্রশ্ন সম্পর্কে জেনে নিন

04/10/2026

Interview

আমাদের দেশে অনেক শিক্ষার্থীই পড়াশোনা শেষ করে বিসিএস ক্যাডার হওয়ার স্বপ্ন দেখেন, পাশাপাশি অন্যান্য সরকারি চাকরির জন্যও জোর প্রস্তুতি নেন। 

image

ইন্টারভিউ টিপস

14/08/2023

Interview

যে কোন চাকরির ইন্টারভিউ বা সাক্ষাৎকারের সময় চাকরি প্রার্থীদের নিম্নোক্ত আটটি কমন বা সাধারণ প্রশ্নের সম্মূখীন হতে হয়। এই আটটি প্রশ্নের উত্তর যথাযথ বুদ্ধিমত্তার সাথে দিতে পারলে চাকরি পাওয়ার সম্ভাবনা অনেকটা বেড়ে যায়। এখন

image

What Startups are Looking for in Your Resume

21/06/2023

Interview

A resume’s main goal is to show all you’ve achieved in your past roles. But just as all jobs are not created equal, it only makes sense that a generic resume will not work for every position. Case in point


Do you Need Any Help?