Facebook Youtube Twitter LinkedIn

একাদশ শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন শুরু ১২ নভেম্বর

  • Nov 5, 2026
২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তি হওয়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হচ্ছে আগামী ১২ নভেম্বর। এ কার্যক্রম চলবে ২৬ নভেম্বর পর্যন্ত। নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের জন্য প্রয়োজনীয় তথ্য অনলাইনে পাঠানোর কাজ শেষ করতে হবে সংশ্লিষ্ট কলেজগুলোকে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, দেশের সব উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানকে ভর্তি-সংক্রান্ত ওয়েবসাইট (https://xiclassadmission.gov.bd) থেকে কলেজের নিজস্ব লগইন প্যানেলে প্রবেশ করে শিক্ষার্থীদের তথ্য পাঠাতে হবে। এ জন্য প্রতিষ্ঠানের ইআইআইএন নম্বর ও পাসওয়ার্ড ব্যবহার করতে হবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২৬ নভেম্বর বিকেল ৫টার মধ্যে রেজিস্ট্রেশনের জন্য শিক্ষার্থীদের তথ্য অনলাইনে পাঠানোর সব কাজ সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময়ের পর এ কার্যক্রম সম্পন্ন করার সুযোগ বা এ-সংক্রান্ত কোনো জটিলতার দায় শিক্ষা বোর্ড নেবে না বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
আরএইচটি/এমএসএ 
Collected From dhakapost
All news