বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) মাধ্যমে দশম গ্রেডে সিনিয়র স্টাফ নার্স ও ডিপ্লোমা নার্স পদে ২ হাজার ৪২২ জন নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের অধীন নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরে ২ হাজার ৩৬৭ জন সিনিয়র স্টাফ নার্স এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন কারা অধিদপ্তরে ৫৫ জন ডিপ্লোমা নার্স নেওয়া হবে।
বাংলাদেশকে ৪.৭ বিলিয়ন (৪৭০ কোটি) ডলার ঋণ দেওয়ার প্রস্তাবটি অনুমোদন দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নির্বাহী পর্ষদ। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে সোমবার (৩০ জানুয়ারি) রাতে আইএমএফ এর নির্বাহী বোর্ডের সভা বসে।
রবির ডিজিটাল উদ্যোক্তা প্ল্যাটফর্ম আর-ভেঞ্চারস ৩.০-তে ৮টি স্টার্ট-আপ পেলো ৮ কোটি টাকার বেশি বিনিয়োগ। রবিবার (৫ মার্চ) রাতে রাজধানীর শেরাটন হোটেলে প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়।