দুবাইভিত্তিক এমিরেটস গ্রুপ বিপুল সংখ্যক কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির ‘এমিরেটস এয়ারলাইন’ ও গ্রাউন্ড হ্যান্ডেলিং ইউনিট ‘ডিনাটা’ বিভাগ দুটি চলতি বছরের মধ্যে ১৭ হাজার ৩০০ কর্মী নিয়োগ দেবে বলে জানিয়েছে। পৃথক ৩৫০টি পদে জনবল নেওয়া হবে।
গ্রিসের ক্রিট দ্বীপের হেরাক্লিয়নে স্থানীয় ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করেছেন গ্রিসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নাহিদা রহমান সুমনা। বৈঠকে দুই দেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের মধ্যে বাণিজ্যিক সহযোগিতা সম্প্রসারণ এবং শ্রমবাজারে যৌথ উদ্যোগের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
সংযুক্ত আরব আমিরাতে ভ্যাট এবং নতুন করপোরেট ট্যাক্স আইন সঠিকভাবে না মানায় এরইমধ্যে বিপুল সংখ্যক বাংলাদেশি ব্যবসায়ী বড় অঙ্কের জরিমানার মুখে পড়েছেন। মূলত এই সংকট থেকে প্রবাসী ব্যবসায়ীদের রক্ষা করতেই একটি উচ্চপর্যায়ের বিশেষ সচেতনতা সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
ব্রিটিশ-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিবিসিসিআই)-এর দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। সম্প্রতি বিবিসিসিআই (ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ) পূর্বলন্ডনের কনফারেন্স হলে অনুষ্ঠিত নির্বাচনের পর নির্বাচন কমিশন নবনির্বাচিত কার্যকরী কমিটির নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।
দেশের মাধ্যমিক শিক্ষায় উদ্ভাবন, বিজ্ঞানচর্চা, উদ্যোক্তা তৈরির সংস্কৃতি এবং জলবায়ু সচেতনতা জোরদারে সোমবার দুটি বৃহৎ কর্মসূচি বাস্তবায়ন করছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। এর মধ্যে রয়েছে ‘এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (ইইএসএস)’–এর আওতায় জাতীয় পর্যায়ের ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ এবং ‘লার্নিং এক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন (লেইস)’ প্রকল্পের আওতায় দেশের ২৯ হাজার ৬২১টি শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচি।