Facebook Youtube Twitter LinkedIn
১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ ৩ থেকে ৪ বছরে নিয়োগ দেবে সরকার

দেশের মানুষের প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার ১ লাখ নতুন স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী এস এম জিয়াউদ্দিন হায়দার। তিনি বলেন, প্রাথমিক স্বাস্থ্যসেবাকে শক্তিশালী করে চিকিৎসাব্যবস্থাকে ‘ট্রিটমেন্ট সেন্ট্রিক’ ধারা থেকে ‘প্রিভেনশন সেন্ট্রিক’ বা প্রতিরোধভিত্তিক ব্যবস্থায় রূপান্তর করতে চায় সরকার। এ জন্য আগামী ৩ থেকে ৪ বছরে ১ লাখ নতুন স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগের পরিকল্পনা হাতে নিয়েছে।

Read More


মেডিক্যাল অফিসার পদে বাছাই পরীক্ষার সূচি ও নির্দেশনাবলি প্রকাশ পিএসসির

জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন সরকারি কর্মচারী হাসপাতালের ‘মেডিক্যাল অফিসার’ পদে বাছাই পরীক্ষার (এমসিকিউ) সময়সূচি প্রকাশ করা হয়েছে। আগামী ৭ জুলাই ঢাকার সাতটি কেন্দ্রে বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

Read More


২০২৭ সালের এসএসসি পরীক্ষার সময়সূচি পরিবর্তন হতে পারে: শিক্ষামন্ত্রী

২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার সময়সূচি পরিবর্তন হতে পারে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। তিনি বলেছেন, পরীক্ষার তারিখ ৭ জানুয়ারি নির্ধারণ করায় বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা হচ্ছে। এ পরিস্থিতিতে প্রয়োজন হলে অংশীজনদের সঙ্গে আবারও আলোচনা করে নতুন তারিখ নির্ধারণ করা হবে।

Read More


স্কুল-কলেজে শুরু হচ্ছে স্টার্টআপ ও বিজ্ঞান প্রতিযোগিতা

দেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের মুখস্থনির্ভর পড়াশোনার গণ্ডি থেকে বের করে সৃজনশীলতা, বিশ্লেষণধর্মী চিন্তা ও উদ্ভাবনী দক্ষতার বিকাশে স্কুল-কলেজে শুরু হতে যাচ্ছে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং’ প্রতিযোগিতা। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীন ‘এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম’-এর উদ্যোগে আগামী ১২ জুন থেকে মাঠপর্যায়ে দেশব্যাপী এই মেধা অন্বেষণ কার্যক্রম শুরু হবে।

Read More


সৌরবিদ্যুৎ উৎপাদন ও ব্যবহারে আসছে বড় কর সুবিধা

নবায়নযোগ্য জ্বালানির উৎপাদন ও ব্যবহার বাড়াতে সৌরবিদ্যুৎ উৎপাদন কিংবা সরবরাহ পর্যায়ে বড় ধরনের কর সুবিধা দিতে যাচ্ছে সরকার। সৌরবিদ্যুৎ উৎপাদন পর্যায়ে আয়ের ওপর কর অব্যাহতি এবং সৌরবিদ্যুৎ ব্যবহারকারী হিসাবে কর রেয়াত পেতে পারে বলে জানা গেছে। 

Read More


Do you Need Any Help?