মালয়েশিয়ার পাহাং রাজ্যের প্লাইউড প্রস্তুতকারক প্রতিষ্ঠান মেনটাকাব ভিনিয়ার অ্যান্ড প্লাইউড এসডিএন বিএইচডিতে কর্মরত প্রায় ২৫০ জন অভিবাসী শ্রমিক জানিয়েছেন, তিন মাসেরও বেশি সময় ধরে বেতন দেওয়া হয়নি, যার ফলে তাদের এবং দেশে থাকা তাদের পরিবারের জন্য দুর্ভোগ সৃষ্টি হয়েছে।
লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মো. হাবীব উল্লাহ অনিয়মিত অভিবাসনের ঝুঁকি সম্পর্কে সবাইকে সতর্ক করেছেন এবং আইনবহির্ভূত কর্মকাণ্ড থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছে। তিনি ঝুঁকিপূর্ণ সমুদ্রযাত্রা পরিহারের ওপর গুরুত্বারোপ করে বলেছেন, মানুষের জীবন অত্যন্ত মূল্যবান এবং কোনো অবস্থাতেই তা ঝুঁকির মুখে ফেলা উচিত নয়।
দেশের কর্মমুখী দক্ষতা উন্নয়নে বড় অগ্রগতি হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের অধীন কারিগরি শিক্ষা অধিদপ্তরের আওতায় বাস্তবায়নাধীন দক্ষতা উন্নয়ন প্রকল্পে। চলতি বছরের ফেব্রুয়ারি থেকে আগস্ট পর্যন্ত ছয় মাসে প্রকল্পটির স্বল্পমেয়াদি কোর্স ও শিল্পপ্রতিষ্ঠানভিত্তিক প্রশিক্ষণের আওতায় মোট ২ লাখ ২৫ হাজার ৩৩৬ জন প্রশিক্ষণ সম্পন্ন করেছেন।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) অধিদপ্তরের আওতাধীন শিক্ষক-কর্মচারীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার মনিটরিংয়ের জন্য ‘সামাজিক যোগাযোগমাধ্যম মনিটরিং কমিটি’ গঠন করা হয়েছে। শিক্ষক-কর্মচারীদের সরকারি নির্দেশিকার পরিপন্থি, আপত্তিকর, বিভ্রান্তিকর, অসত্য, নেতিবাচক ও দাপ্তরিক শৃঙ্খলাবিরোধী কোনো পোস্ট নজরে এলে তা কমিটির কাছে পাঠাতে হবে।
দেশের শিক্ষিত কর্মপ্রত্যাশী তরুণ-তরুণীদের দক্ষ মানবসম্পদে পরিণত করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার লক্ষ্যে যুব উন্নয়ন অধিদপ্তর বাস্তবায়নাধীন ‘দেশের ৬৪ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি’ প্রকল্পের আওতায় তিন মাসব্যাপী ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সের ৭ম ব্যাচের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।