কাস্টমস বন্ড কমিশনারেট ঢাকা (দক্ষিণ)–এর তিন ক্যাটাগরির লিখিত পরীক্ষার ফল ও ব্যবহারিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে।
বাংলাদেশের তিনটি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ও তথ্যপ্রযুক্তির (আইটি) উন্নতির জন্য ১০ কোটি ডলার (১০০ মিলিয়ন) ঋণ দিচ্ছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)। গত মঙ্গলবার এ-সংক্রান্ত ঋণ চুক্তি সই করেছে এডিবি এবং বাংলাদেশ। রাজধানীতে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে (ইআরডি) এক অনুষ্ঠানে বাংলাদেশ ও এডিবির মধ্যে এ চুক্তি হয়। বাংলাদেশের পক্ষে ইআরডি সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী এবং এডিবির পক্ষে এডিবির কান্ট্রি ডিরেক্টর এডিমন গিনটিং ঋণ চুক্তিতে স্বাক্ষর করেন।
৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। গতকাল বৃহস্পতিবার বিকেলে পিএসসির ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ১০ ডিসেম্বর থেকে আবেদন করতে পারবেন প্রার্থীরা।