Facebook Youtube Twitter LinkedIn

ওয়ান ব্যাংকে চাকরি, বয়স ৪০ হলেও আবেদন

  • Jan 10, 2024

বেসরকারি ওয়ান ব্যাংক লিমিটেড জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই ব্যাংকে স্পেশাল অ্যাসেট ম্যানেজমেন্ট বিভাগে পিও–এসপিও পদে একাধিক কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

পদের নাম: পিও-এসপিও (স্পেশাল অ্যাসেট ম্যানেজমেন্ট ডিভিশন)
পদসংখ্যা: ৩
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ভালো ফলসহ যেকোনো বিষয়ে স্নাতকোত্তর বা স্নাতক ডিগ্রি থাকতে হবে। করপোরেট বিজনেস, করপোরেট সিআরএম ও করপোরেট এসএএমে অন্তত তিন থেকে পাঁচ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। সমস্যা সমাধানে পারদর্শী হতে হবে। যোগাযোগে দক্ষ হতে হবে।

বয়স: ২৮ থেকে ৪০ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মস্থল: ঢাকা
বেতন: আলোচনা সাপেক্ষে

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের এই লিংক থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply Now বাটনে ক্লিক করে আবেদন করতে হবে।

আবেদনের শেষ সময়: ৩০ জানুয়ারি ২০২৪।

Collected From prothomalo

All news