Facebook Youtube Twitter LinkedIn

সাকরাইন উৎসব এখন বনানীতে

  • Jan 14, 2024

পৌষসংক্রান্তিতে ‘সাকরাইন উৎসব’-এ মেতে ওঠেন পুরান ঢাকার বাসিন্দারা। এবার সেই উৎসবের ছোঁয়া লেগেছে নতুন ঢাকায়ও। বনানীর গোল্ডেন টিউলিপ: দ্য গ্র্যান্ডমার্ক হোটেল সাকরাইন উপলক্ষে রেখেছে বিশেষ আয়োজন।
 আজ বেলা তিনটা থেকে উৎসব শুরু হবে। উৎসবে ঘুড়ি ওড়ানো, লাইভ মিউজিক, পুরস্কার বিতরণী, আতশবাজিসহ নানা আয়োজন থাকবে। এর অংশ হতে হলে নিতে হবে ‘বারবিকিউ বুফে ডিনার’–এর বিশেষ প্যাকেজ। 

হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে, বুফে ডিনারের দুটি প্যাকেজ আছে। ৩ হাজার ২০০ টাকার প্যাকেজ ১টি কিনলে ১টি পাওয়া যাবে বিনা মূল্যে। এ ছাড়া জনপ্রতি ১ হাজার ৭০০ টাকার প্যাকেজও নেওয়া যাবে। ছয় বছরের কম বয়সী শিশুরা এ আয়োজনে বিনা মূল্যে অংশ নিতে পারবে।
প্যাকেজে থাকবে ওয়েলকাম ড্রিংকস, ১ সেট নাটাই ও ঘুড়ি এবং বারবিকিউ বুফে ডিনার। হোটেলের স্কাই লাইন টিউলিপে উৎসবটি চলবে রাত সাড়ে ১০টা পর্যন্ত।

Collected From prothomalo

All news