Facebook Youtube Twitter LinkedIn

মাস্টার্স শেষ পর্বের পরীক্ষা শুরু ১৮ ফেব্রুয়ারি

  • Jan 25, 2024

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২১ সালের নিয়মিত বা অনিয়মিত, প্রাইভেট, গ্রেড উন্নয়ন ও সিজিপিএ, এমএ, এমএসএস, এমবিএ, এমএসসি, এম মিউজ এবং আইসিটি শেষ পর্বের পরীক্ষা আগামী ১৮ ফেব্রুয়ারি থেকে শুরু হবে।
মঙ্গলবার (২৩ জানুয়ারি) জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে জানানো হয়েছে, এ পরীক্ষা আগামী ১১ মার্চ পর্যন্ত চলবে। নির্ধারিত তারিখ ও সময়সূচি অনুযায়ী প্রতিদিন দুপুর সাড়ে ১২টায় পরীক্ষা শুরু হবে। ইতোমধ্যে পরীক্ষা গ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.nu.ac.bd) থেকে জানা যাবে।
জাতীয় বিশ্ববিদ্যালয়মাস্টার্স শেষ পর্বপরীক্ষা

Collected From RTVonline News

All news