Facebook Youtube Twitter LinkedIn

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি তৃতীয় বর্ষের ফল প্রকাশ

  • Feb 25, 2024

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২১ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্সের তৃতীয় বর্ষের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মো. আতাউর রহমানের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ২০২১ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্সের তৃতীয় বর্ষের পরীক্ষায় সারাদেশে এক হাজার ৮৮৪টি কলেজের এক লাখ ৩৯ হাজার ১২৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছিলেন।

এরমধ্যে ৮১ হাজার ৬৭১ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। পাসের হার ৫৮ দশমিক ৭ শতাংশ। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে এ ফল জানা যাবে।

Collected From RTVOnline

All news