Facebook Youtube Twitter LinkedIn

বাংলাদেশিদের জন্য ফুল-ফ্রি স্কলারশিপ অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস, আইএলটিএসে ৬.৫ প্রয়োজন

  • Mar 15, 2024

অস্ট্রেলিয়ায় বিদেশি শিক্ষার্থীদের যে যে বৃত্তি দেয় সেগুলোর মধ্য অন্যতম একটি অ্যাওয়ার্ডস স্কলারশিপ। অস্ট্রেলিয়ার বৈদেশিক বিষয় ও বাণিজ্য বিভাগে এ বৃত্তিতে মাস্টার্স ডিগ্রি প্রোগ্রামের জন্য আবেদন করা যায়। এ বৃত্তি পেলে স্বাস্থ্য, ডেভেলপমেন্ট, পরিবেশ, সাসটেইনেবিলিটি, ট্রেড, পাবলিক পলিসি, অর্থনীতি, গভর্ন্যান্স, ইনফ্রাস্ট্রাকচার, সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, ব্লু ইকোনমিসহ বিভিন্ন বিষয়ে পড়া যাবে।

অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস স্কলারশিপের আবেদন গত ১ ফেব্রুয়ারি থেকে চলছে।বাংলাদেশিরাসহ বিশ্বের আগ্রহী শিক্ষার্থীদের আবেদনের সুযোগ ৩০ এপ্রিল পর্যন্ত। আগ্রহী শিক্ষার্থীরা অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডসের ওয়েবসাইটে ঢু মারতে পারেন আবেদন করতে চাইলে।
অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডসে সুযোগ-সুবিধা
অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস স্কলারশিপ সম্পূর্ণ বিনা বেতনে পড়ার একটি বৃত্তি। সঙ্গে বই ও পড়াশোনার আনুষঙ্গিক জিনিসের খরচ মেলে। আর বিমানে ইকোনমি ক্লাসে রিটার্ন টিকিটও পাবেন অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস স্কলারশিপে পড়ুয়া শিক্ষার্থীরা। বসবাসের খরচ ও স্বাস্থ্য বিমার সুবিধাও পাবেন শিক্ষার্থীরা। আবার কোর্স ভেদে ফিল্ডওয়ার্কের সুযোগ-সুবিধাও আছে।
অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডসে আবেদনের যোগ্যতা
১৮ বছরের ঊর্ধ্বে বাংলাদেশের নাগরিকেরা আবেদন করতে পারেন অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস স্কলারশিপের জন্য। অস্ট্রেলিয়ার নাগরিকত্ব যাদের রয়েছে তাঁরা আবেদন করতে পারবেন না। অস্ট্রেলিয়ার নাগরিকের সঙ্গে বাগদান বা বিবাহিত হলে আবেদন করা যাবে না। কোনো সামরিক সেবার সঙ্গে যুক্ত থাকা যাবে না। আইএলটিএস স্কোর কমপক্ষে ৬.৫ হতে হবে এবং প্রতিটি ব্যান্ড স্কোর ৬ এর নিচে হওয়া যাবে না। বাংলাদেশসহ বিশ্বে যেকোনো দেশের নাগরিকেরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।
আবেদনপদ্ধতি
আবেদনের বিস্তারিত জানা যাবে ‌অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস স্কলারশিপের ওয়েবসাইটে।
https://australiaawardssouthasiamongolia.org
Collected From prothomalo
All news