৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আগামী ২৬ এপ্রিল (শুক্রবার) দেশের সব বিভাগে একযোগে অনুষ্ঠিত হবে। পরীক্ষায় অংশ নিতে যাওয়া শিক্ষার্থীদের জন্য একগুচ্ছ নির্দেশনা দিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। সেখানে ডিজিটাল ডিভাইস নকল রোধে পরীক্ষার সময় প্রার্থীদের কান খোলা রাখতে হবে। কানে কোনো ধরনের হিয়ারিং এইড ব্যবহারের প্রয়োজন হলে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ পত্রসহ আগেই কমিশনের অনুমতি নিতে হবে।