সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের লিখিত (এমসিকিউ) পরীক্ষার ফল আজ প্রকাশ করা হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন ২৩ হাজার ৫৭ জন। তবে এ পরীক্ষার মেঘনা ও যমুনা সেটের পরীক্ষার্থীদের উত্তরপত্র মূল্যায়নে কারিগরি ত্রুটি থাকায় অনেক প্রার্থীর আশানুরূপ ফল আসেনি। এ নিয়ে প্রার্থীরা অভিযোগও করেছেন। বিষয়টি আমলে নিয়ে উত্তরপত্র পুনরায় মূল্যায়নের কাজ শুরু করেছে বুয়েট কর্তৃপক্ষ।