প্রতিবারের মতো এবারও মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় উত্তীর্ণদের শিক্ষাবৃত্তি দেবে ডাচ্-বাংলা ব্যাংক। ২০২৪ সালে উত্তীর্ণরা অনলাইনে আবেদন করতে পারবেন। বৃত্তির জন্য নির্বাচিত হলে উচ্চমাধ্যমিক (এইচএসসি) পর্যন্ত আর্থিক সহায়তা পাবেন।