চলমান কোটা সংস্কার আন্দোলনের সঙ্গে যুক্ত প্রতিবাদকারী শিক্ষার্থীরা যাতে নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরে পড়াশোনায় মনোনিবেশ করেন, সে বিষয়ে ব্যবস্থা নিতে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের প্রতি নির্দেশ দিয়েছে শিক্ষা বিভাগ। সর্বোচ্চ আদালতের নির্দেশনা ও পর্যবেক্ষণ অনুযায়ী এই নির্দেশ দেওয়া হয়েছে।