জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি আবেদনে নতুন নিয়ম জারি
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তির জন্য প্রতিটি কোর্স বা বিষয়ের জন্য প্রাথমিক আবেদন ফি ১০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এখন থেকে অধিভুক্তি পেতে আগ্রহী কলেজ বা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে প্রতিটি বিষয়ের জন্য এই নির্ধারিত ফি বিশ্ববিদ্যালয়ের ফান্ডে জমা দিয়ে আবেদন করতে হবে।
মঙ্গলবার (২ জুন) জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত কলেজ পরিদর্শক নাজিম উদ্দিন আহমেদের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
বিশ্ববিদ্যালয়ের ভিসির অনুমোদনে জারি করা এই প্রজ্ঞাপন বলা হয়, অধিভুক্তি সংক্রান্ত যাচাই-বাছাই স্থায়ী কমিটির ৮ম সভার সুপারিশ, অর্থ কমিটি এবং সিন্ডিকেট সভার অনুমোদনসাপেক্ষে এই নতুন ফি নির্ধারণ করা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের অধিভুক্তির আবেদন যদি যাচাই-বাছাই কমিটি কর্তৃক গৃহীত বা মঞ্জুর না হয়, এবং কলেজ কর্তৃপক্ষ যদি পুনরায় ওই কোর্স বা বিষয়ের জন্য আবেদন করতে চায়, তবে প্রতিবারই নতুন করে নির্ধারিত ১০ হাজার টাকা প্রাথমিক আবেদন ফি জমা করতে হবে।
প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে বলে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের অর্থ দপ্তরকে ‘অধিভুক্তি আবেদন ফি’ শিরোনামটি সোনালী সেবায় (টাকা জমার ডিজিটাল সিস্টেমে) অন্তর্ভুক্ত করতেও নির্দেশ দেওয়া হয়েছে।
Collected From dhakapost
Your experience on this site will be improved by allowing cookies.
Close (x)