Facebook Youtube Twitter LinkedIn
স্থানীয় মুদ্রায় লেনদেন হলে সার্কে বাণিজ্য বাড়বে: বাংলাদেশ ব্যাংক

দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা বা সার্কভুক্ত দেশগুলোর মধ্যে পারস্পরিক বাণিজ্য তাদের মোট বাণিজ্যের তুলনায় খুবই নগণ্য। এই দেশগুলোর মোট বাণিজ্যের মাত্র ৫ শতাংশ হয় নিজেদের মধ্যে। বাংলাদেশ ব্যাংকের এক বিশেষ প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় মুদ্রায় বাণিজ্য হলে এই অঞ্চলের দেশগুলোর আন্তবাণিজ্য বাড়বে। স্থানীয় মুদ্রায় বাণিজ্য করতে হলে অবশ্য বেশ কিছু সংস্কার করতে হবে।

Read More


বিশ্বের ১৩৪ দেশে ডিজিটাল মুদ্রা চালুর চেষ্টা, পুরোদমে চালু তিনটিতে

বিশ্বের মোট ১৩৪টি দেশ এখন ডিজিটাল মুদ্রা চালু করার বিষয়ে কাজ করছে। এই মুদ্রা হবে এসব দেশের বর্তমান মুদ্রার ডিজিটাল সংস্করণ। দেশগুলো বৈশ্বিক অর্থনীতির ৯৮ শতাংশের প্রতিনিধিত্ব করে। এই মুদ্রা এখন পরিচিতি পাচ্ছে সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল কারেন্সিজ (সিবিডিসি) বা কেন্দ্রীয় ব্যাংক ডিজিটাল মুদ্রা নামে।

Read More


বিনা মূল্যে আইটি প্রশিক্ষণ দিচ্ছে আইএসডিবি-বিআইএসইডব্লিউ, ফাজিল-কামিলের শিক্ষার্থীদেরও সুযোগ

ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক-বাংলাদেশ ইসলামিক সলিডারিটি এডুকেশন ওয়াক্ফ (আইডিবি-বিআইএসইডব্লিউ) আইটি স্কলারশিপ প্রোগ্রামের ৬৪তম রাউন্ডে শিক্ষার্থী ভর্তিতে আবেদন আহ্বান করেছে। এ প্রোগ্রামের আওতায় ১৩টি কোর্সের ওপর স্কলারশিপ প্রদান করা হয়। প্রোগ্রামটি গত ১৯ বছর ধরে চলছে।

Read More


এইচএসসি পরীক্ষার অব্যয়িত ফি ফেরত পাচ্ছেন পরীক্ষার্থীরা

পরীক্ষার্থীদের আন্দোলনের ফলে বাতিল হওয়া এইচএসসি পরীক্ষায় বিষয়গুলোর ব্যয় না হওয়া ফি’র অর্থ শিক্ষার্থীরা ফেরত পাবেন। ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড আজ মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে বলেছে, এইচএসসি পরীক্ষা-২০২৪–এর স্থগিত পরীক্ষাগুলো ২০ আগস্ট বাতিল ঘোষণা করা হয়। যেসব বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে, সেই বিষয়গুলো ছাড়া অবশিষ্ট বিষয়গুলোর জন্য পত্রপ্রতি (তত্ত্বীয়) উত্তরপত্র মূল্যায়ন বাবদ ধার্য করা টাকা ও ব্যবহারিক পরীক্ষার ফি বাবদ আদায় করা টাকার অব্যয়িত অংশ আন্তশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির এক সভায় পরীক্ষার্থীদের ফেরত দেওয়ার সিদ্ধান্ত হয়।

Read More


জাতীয় বিশ্ববিদ্যালয়: এমফিল–পিএইচডি প্রোগ্রামে ভর্তিতে আবেদনের সময় আবার বাড়ল

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে এমফিল ও পিএইচডি প্রোগ্রামে ভর্তির আবেদনের সময়সীমা আবার বাড়ানো হয়েছে। আগের সময় অনুযায়ী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারতেন আগ্রহীরা। এখন ১৭ অক্টোবর পর্যন্ত আবেদন করা যাবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ-সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রাথমিক আবেদন অনলাইনে ১৮ সেপ্টেম্বর থেকে থেকে শুরু হয়ে চলবে ১৭ অক্টোবর রাত ১২টা পর্যন্ত।

Read More


Do you Need Any Help?