বৈশ্বিক মন্দার শঙ্কায় ব্যাপক হারে কর্মী ছাঁটাই চলছে সার্বিক প্রযুক্তি খাতে। কেবল নভেম্বর মাসে যুক্তরাষ্ট্রেই চাকরি হারিয়েছেন কাজের ভিসায় দেশটিতে যাওয়া ৫০ হাজার প্রযুক্তি কর্মী। এখন যুক্তরাষ্ট্রের ভিসা ধরে রাখতে অল্প সময়ে নতুন চাকরি খোঁজে মরিয়া হয়ে পড়েছেন তারা।
জাতীয় সংসদে ‘সরকারি চাকরি (সংশোধন) বিল, ২০২৩’ উত্থাপন করা হয়েছে। তা পাস হলে স্বশাসিত সংস্থা, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানের বেতন-ভাতা নির্ধারণের ক্ষমতা অর্থ বিভাগের হাতে আসবে।
ছাঁটাইয়ের প্রতিবাদে এবং চাকরি পুনর্বহালের দাবিতে ঢাকার সাভারের হরিণধরায় চামড়া শিল্প নগরীর একটি কারখানায় শ্রমিকরা বিক্ষোভ দেখিয়েছেন।
সোমবার সকাল থেকে বে ট্যানারির চাকরিচ্যুত শ্রমিকরা ইউনিট-২ কারখানার ফটকের সামনে এই বিক্ষোভ কর্মসূচি পালন করেন।