বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে বিশেষ সুবিধা দিচ্ছে জাপান। বার্তা সংস্থা নিক্কেই এশিয়ার প্রতিবেদনে বলা হয়, ২০২৭ সালের মধ্যে বিদেশি বিনিয়োগ ১০ গুণের বেশি বাড়াতে চায় জাপান। বর্তমানে দেশটি তাদের দেশীয় প্রতিষ্ঠানে বিদেশি বিনিয়োগকারীদের ৫০ শতাংশ বিনিয়োগের সুযোগ দেয়।
মালয়েশিয়ায় বিদেশি কর্মীদের পুনরায় বৈধকরণ কর্মসূচি এ বছরের ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হবে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুশন ইসমাইল।
স্থায়ী ক্যাম্পাসে সব কার্যক্রম স্থানান্তর ও ক্যাম্পাস নির্মাণে দৃশ্যমান কোনো পদক্ষেপ গ্রহণ না করায় দেশের চারটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সব প্রোগ্রামে নতুন শিক্ষার্থী ভর্তি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।