বর্তমানে দেশে নিবন্ধিত বেসরকারি সংস্থা বা এনজিওর সংখ্যা ২ হাজার ৫৫৪টি। এর মধ্যে দেশি এনজিও ২ হাজার ২৮৯টি ও বিদেশি এনজিও ২৬৫টি। সংসদকাজে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এ তথ্য জানিয়েছেন।
বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে বিশেষ সুবিধা দিচ্ছে জাপান। বার্তা সংস্থা নিক্কেই এশিয়ার প্রতিবেদনে বলা হয়, ২০২৭ সালের মধ্যে বিদেশি বিনিয়োগ ১০ গুণের বেশি বাড়াতে চায় জাপান। বর্তমানে দেশটি তাদের দেশীয় প্রতিষ্ঠানে বিদেশি বিনিয়োগকারীদের ৫০ শতাংশ বিনিয়োগের সুযোগ দেয়।
মালয়েশিয়ায় বিদেশি কর্মীদের পুনরায় বৈধকরণ কর্মসূচি এ বছরের ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হবে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুশন ইসমাইল।