কারিগরি শিক্ষার উপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, ‘পেশাগত পরিকল্পনা ছাড়া যারা ডিগ্রি অর্জন করছেন, শুধু তারাই বেকার থাকছেন। কোনও পরিকল্পনা ছাড়াই কেউ যখন সামাজিক বিজ্ঞান, ইংরেজি বা অন্য কোনও বিষয়ে গ্র্যাজুয়েশন সম্পন্ন করে, তারা মনে করে তাকে চাকরি দেওয়া সরকারের দায়িত্ব।’
গ্রীষ্মের তাপপ্রবাহের প্রতিকূল আবহাওয়া বিবেচনায় ঢাকা বিশ্ববিদ্যালয় অনলাইনে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নেয়। গত দুই সপ্তাহ ধরে ক্লাস চলছে অনলাইনে। রবিবার (৫ মে) রাতে বৃষ্টির পর আবহাওয়া অনেকটাই স্বাভাবিক। পরিস্থিতি বিবেচনায় আগামী ৮ মে থেকে সব ক্লাস ও পরীক্ষা সশরীরে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারভুক্ত সরকারি কলেজের শিক্ষকদের অনলাইনে বদলি আবেদন আগামী রবিবার (৫ মে) থেকে শুরু হয়ে চলবে ২০ মে পর্যন্ত। এ বদলি কার্যক্রম শিক্ষা ক্যাডারের ১৪তম ব্যাচ থেকে ১৬তম ব্যাচের জন্য প্রযোজ্য।
ট্যালেন্টহাট পেশাগত ইংরেজি ভাষার কোর্সের পাশাপাশি ক্যারিয়ারভিত্তিক প্রশিক্ষণ প্রদান করছে। প্রতি বছর হাজার হাজার শিক্ষার্থী অনলাইন এবং অফলাইন উভয় প্ল্যাটফর্মে ইংরেজি ভাষার কোর্স যেমন স্পোকেন ইংলিশ, ক্রিয়েটিভ রাইটিং, আইইএলটিএস, জিআরই ইত্যাদি গ্রহণ করছে। ইংরেজি শিক্ষার্থীদের মাঝে বেশ পরিচিত প্রতিষ্ঠান ট্যালেন্টহাট।
তরুণদের কাঙ্ক্ষিত স্বপ্ন বাস্তবায়নে বিদেশে উচ্চশিক্ষার প্রয়োজনীয় তথ্য ও পরামর্শমূলক বই ‘বিদেশে উচ্চশিক্ষা’ প্রকাশিত হয়েছে। বইটি সম্প্রতি রাজধানী বাংলামোটর বিশ্বসাহিত্য কেন্দ্রে লেখক, শিক্ষাবিদ ও গুণিজনদের নিয়ে মোড়ক উন্মোচন করা হয়। বইটি লিখেছেন তরুণ উদ্যোক্তা হাসানুজ্জামান।