দেশের অর্থনীতির চাকা সচল রাখতে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স গুরুত্বপূর্ণ অবদান রাখে। দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়ায় নানা পেশায় প্রায় ১৫ লাখ প্রবাসী কর্মরত। বৈদেশিক শ্রমবাজারে প্রবাসী আয়ের প্রধান উৎস এ দেশ থেকে কমে যাচ্ছে রেমিট্যান্স প্রবাহ।
মালয়েশিয়ায় গিয়ে প্রতারণার শিকার হচ্ছেন বাংলাদেশি অভিবাসী শ্রমিকরা। দেশটিতে যাওয়ার পর প্রতিশ্রুতি অনুযায়ী কাজ না পেয়ে এসব শ্রমিককে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে। গ্রেফতার ও আটকও করা হচ্ছে। এ নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছেন জাতিসংঘের কয়েকজন বিশেষজ্ঞ। সেই সঙ্গে মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকের সুরক্ষায় জরুরি পদক্ষেপ নিতে দুই দেশের সরকারের প্রতি আহ্বানও জানিয়েছেন তারা।
মালয়েশিয়া প্রবাসীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান হয়েছে। চালু হয়েছে ই-পাসপোর্টের কার্যক্রম। বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় ই-পাসপোর্টের কার্যক্রম উদ্বোধন করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব মো. আব্দুল্লাহ আল-মাসুদ চৌধুরী।
স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) কর্মকর্তা পরিচয়ে বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট তৌহিদুল ইসলামের সঙ্গে প্রতারণার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ২০ মার্চ তিনি মতিঝিল থানায় মামলা করেন। ওইদিনই পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামি আশরাফুল ইসলামকে গ্রেফতার করে। পরদিন আদালতের মাধ্যমে তাকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়। বর্তমানে সে কারাগারে রয়েছে।
মোবাইল ফোন আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। প্রয়োজনীয় তথ্য আদান-প্রদান, ব্যাংকিং লেনদেন, যোগাযোগ, শিক্ষা বিনোদন— সবখানেই এখন মোবাইল ফোনের ব্যবহার দেখা যায়। কিন্তু ডিজিটাল এই সুবিধার পাশাপাশি বেড়েছে ঝুঁকিও। হ্যাকাররা প্রতিনিয়ত নতুন নতুন কৌশল ব্যবহার করে ডিজিটাল ডিভাইস ও মোবাইল ফোন হ্যাক করার পদ্ধতি আবিষ্কার করেই চলেছে।