Facebook Youtube Twitter LinkedIn
মাউশির অধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানেও ছুটি ঘোষণা

দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয় ৭দিন ছুটি ঘোষণার পরে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) অধীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতেও ২৫ এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় ও আবহাওয়া অফিসের পূর্বাভাসের পরিপ্রেক্ষিতে মাউশির অধীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতেও ছুটি ঘোষণা করা হয়েছে। তবে পরের দুই দিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। এর ফলে কার্যত এই ছুটি হবে ২৭ এপ্রিল পর্যন্ত। ২৮ এপ্রিল মাউশির অধীন স্কুল-কলেজ খুলবে।

Read More


জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্কিল-বেজড পোস্টগ্র্যাজুয়েটে ১২ বিষয়ে পড়াশোনা, বাড়ল আবেদনের সময়

জাতীয় বিশ্ববিদ্যালয়ের দক্ষতাভিত্তিক পোস্টগ্র্যাজুয়েট ডিপ্লোমা (পিজিডি) কোর্সের তৃতীয় ব্যাচের শিক্ষার্থী ভর্তিতে আবেদনের সময় বাড়ানো হয়েছে। এ কোর্সের জন্য আবেদন শেষ সময় ছিল ২০ এপ্রিল। আবেদনের সময় ২১ দিন বাড়ানো হয়েছে। এ শিক্ষাবর্ষের ক্লাস শুরু হবে ১ জুলাই। স্নাতক পাস শিক্ষার্থীদের জন্য কার্যকর ও আধুনিক ডিপ্লোমা প্রোগ্রাম চালু করে তাঁদের দক্ষ উদ্যোক্তা, নির্বাহী কিংবা ব্যবস্থাপক হিসেবে তৈরি করাই জাতীয় বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য।

Read More


কারিগরি প্রশিক্ষণ পাবেন ২ লাখের বেশি প্রশিক্ষণার্থী, মাসে ১৫০০–২০০০ ভাতাসহ অন্য সুবিধা

অ্যাকসিলারেটিং অ্যান্ড স্ট্রেনদেনিং স্কিল ফর ইকোনমিক ট্রান্সফরমেশন (অ্যাসেট) প্রকল্পের আওতায় ২ লাখের বেশি প্রশিক্ষণার্থী পাবেন প্রশিক্ষণ। ৪ মাসে ৩৬০ ঘণ্টা মেয়াদি এই কোর্সের জন্য কাছের প্রশিক্ষণ প্রতিষ্ঠানে যোগাযোগ করতে হবে। সম্পূর্ণ বিনা মূল্যে একজন বেকার যুবক ও যুবতী এই প্রশিক্ষণ নিতে পারবেন। প্রশিক্ষণার্থীদের প্রতি মাসে আর্থিক সহায়তা দেওয়া হবে।

Read More


তীব্র তাপপ্রবাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্লাস অনলাইনে, পরীক্ষা যেভাবে

সারা দেশে চলমান তীব্র তাপপ্রবাহের কারণে অনির্দিষ্টকালের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে অনলাইন ক্লাস চলবে।

Read More


যুক্তরাজ্যের শেফিল্ড বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ, বৃত্তি বছরে সাড়ে ১৩ লাখ টাকা

যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব শেফিল্ড বিদেশি শিক্ষার্থীদের জন্য ইন্টারন্যাশনাল আন্ডারগ্র্যাজুয়েট মেরিট স্কলারশিপ দেবে। এ স্কলারশিপে শিক্ষার্থীরা প্রতিবছর ১০ হাজার পাউন্ড বৃত্তি পাবেন। বাংলাদেশি মুদ্রায় ১৩ লাখ ৫৪ হাজার ৪৯৭ টাকার বৃত্তি। ২১ এপ্রিল ১ পাউন্ড সমান ১৩৫ দশমিক ৪৫ টাকা ধরে এই হিসাব করা হয়েছে। ২০২৪ সালে বিশ্বের ৭৫ জন শিক্ষার্থীকে এ বৃত্তি দেওয়া হবে।

Read More


Do you Need Any Help?