রমজানের শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকবে কিনা এমন অনিশ্চয়তার মধ্যে মঙ্গলবার (১২ মার্চ) স্কুল খোলা থাকবে বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ। ফলে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও স্নাতক পর্যায়ের সব কলেজ আগামী ২৫ মার্চ পর্যন্ত খোলা থাকবে। আর প্রাইমারি স্কুল রমজানের প্রথম ১০ দিন খোলা থাকবে।
বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ৭১১ জন প্রভাষককে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি দিয়েছে সরকার। পদোন্নতি প্রাপ্ত বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের কর্মকর্তাদের জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ৬ষ্ঠ গ্রেডে (৩৫,৫০০-৬৭,০১০ টাকা বেতনক্রম) পদায়ন করা হয়।
ওমানে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে যাত্রা শুরু করল বাংলাদেশি মালিকানাধীন আল বারাকা হাইপার মার্কেট। উদ্বোধনী অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিরা ছাড়াও অংশ নেন স্থানীয়রা। বলা হচ্ছে, দেশটিতে এটিই মাসিরা দ্বীপে সবচেয়ে বড় হাইপার মার্কেট।