জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২১ সালের নিয়মিত বা অনিয়মিত, প্রাইভেট, গ্রেড উন্নয়ন ও সিজিপিএ, এমএ, এমএসএস, এমবিএ, এমএসসি, এম মিউজ এবং আইসিটি শেষ পর্বের পরীক্ষা আগামী ১৮ ফেব্রুয়ারি থেকে শুরু হবে।
মঙ্গলবার (২৩ জানুয়ারি) জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিদেশি শিক্ষার্থীদের প্রবেশে বিধিনিষেধ আরোপ করছে কানাডা। রেকর্ড সংখ্যক অভিবাসীর আগমন এবং তার জেরে দিন দিন আবাসন সংকট তীব্র হতে থাকায় এ সিদ্ধান্ত নিয়েছে কানাডা সরকার। এমনকি বর্তমানে যেসব শিক্ষার্থী স্নাতক শেষ করে দেশটিতে অবস্থান করছেন, তাদেরকেও কাজের অনুমোদনপত্র (ওয়ার্ক পারমিট) দেওয়া হচ্ছে না। খবর রয়টার্সের।
আগামী ৯ মার্চকে আনুষ্ঠানিকভাবে ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার তারিখ ঘোষণা করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। একই দিনে ময়মনসিংহ ও কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণের কথা জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ফলে ওইদিন অনেক পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন আসতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
সারাদেশে নিম্ন-মাধ্যমিক, মাধ্যমিক, কলেজ, মাদ্রাসা এবং কারিগরিসহ প্রায় ৩৬ হাজার বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। এসব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে যোগ্যতাসম্পন্ন শিক্ষক নিয়োগ আবশ্যক। আর সেই লক্ষ্যে ২০০৫ সাল থেকে সরকার কর্তৃক এনটিআরসিএ (ঘঞজঈঅ) গঠন করা হয়। বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে যোগ্যতাসম্পন্ন শিক্ষক নিয়োগের জন্য বেসরকারি শিক্ষক নিবন্ধন নিয়োগ পরীক্ষা চালু করেছে এনটিআরসিএ।
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশ। বিজ্ঞপ্তি অনুযায়ী, পুলিশে ‘ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি)’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ৭ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন। এসএসসি উত্তীর্ণরা আবেদন করতে পারবেন।