পরিকল্পনা অনুযায়ী- আগামী ৮ মার্চ শুক্রবার স্কুল পর্যায় ও স্কুল পর্যায়-২ এর এবং ৯ মার্চ শনিবার কলেজ পর্যায়ের প্রিলিমিনারি পরীক্ষা আয়োজন করতে চায় বেসরকারি শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের দ্বিতীয় ধাপের পরীক্ষা আগামী ২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (১৬ জানুয়ারি) দুপুরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দেশের যে জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকবে, সেসব জেলার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। সর্বোচ্চ তাপমাত্রা ১০ ডিগ্রির বেশি না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে শিক্ষার্থীদের শ্রেণি কার্যক্রম।
উচ্চশিক্ষাগ্রহণে ৫ শতাধিক বাংলাদেশি শিক্ষার্থী যুক্তরাজ্যে একসঙ্গে যাচ্ছেন।
২০২৩ সালের এইচএসসির ফলাফলের ভিত্তিতে এবার ১০ হাজার ৫০০ শিক্ষার্থীকে বৃত্তি দেবে সরকার। এরমধ্যে ১ হাজার ১২৫ জনকে মেধাবৃত্তি ও ৯ হাজার ৩৭৫ জনকে সাধারণ বৃত্তি দেওয়া হবে। সোমবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে বৃত্তির কোটা বণ্টন করে জারি করা আদেশে এ তথ্য জানানো হয়।