ভারতে মুসলমান শিক্ষার্থীদের সংখ্যা বাড়ছে। শিক্ষার্থীদের সঙ্গে বেড়েছে মুসলমান শিক্ষক–শিক্ষিকাদের সংখ্যাও। ভারতের রাজ্যসভায় গতকাল বুধবার এক প্রশ্নের জবাবে দেশটির কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার এক পরিসংখ্যান তুলে ধরে এ কথা জানান। ভারতের ২০২০–২১ শিক্ষাবর্ষের উচ্চশিক্ষাসংক্রান্ত অল ইন্ডিয়া সার্ভের তথ্য উল্লেখ করে রাজ্যসভায় সুভাষ সরকার এ কথা জানান বলে এনডিটিভির খবরে বলা হয়েছে।
দেশে দিন দিন বেড়েই চলেছে বেকারের সংখ্যা। তার মধ্যে উচ্চশিক্ষিত হওয়ার পরেও বহু চাকরিপ্রার্থীরা সরকারি চাকরির আশায় দিন কাটায়। একদিকে কম্পিটিশন আর অন্যদিকে দুর্নীতির কথা ভাবতে ভাবতে যখন বহু যুবক যুবতীরা হতাশাগ্রস্থ ঠিক তখনই সামনে এল এক বড় খবর। বিশেষত কেন্দ্রীয় সরকারি চাকরিপ্রার্থীদের জন্য এ যেন এক আনন্দ সংবাদ।