বন অধিদপ্তরের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের বাছাই পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন ৬ হাজার ৬১৬ জন।
অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের প্রার্থীদের বাছাই পরীক্ষা ১১ আগস্ট ঢাকার ২৭টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়। বাছাই পরীক্ষায় ৬ হাজার ৬১৬ জন প্রার্থীকে লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের লিখিত পরীক্ষার সূচি প্রকাশ
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে উপসহকারী প্রকৌশলী(ইলেকট্রিক্যাল/মেকানিক্যাল/ইলেকট্রনিকস/পাওয়ার/সিভিল) পদে জনবল নিয়োগের জন্য অনলাইনে আবেদনকারী প্রার্থীদের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে।
১৭তম শিক্ষক নিবন্ধনের লিখিত ফল শিগগিরই প্রকাশ করা হবে বলে জানিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ)। দ্রুতই এই ফল প্রকাশের জন্য জোর চেষ্টা চালাচ্ছে এনটিআরসিএ।
এ বিষয়ে জানতে চাইলে এনটিআরসিএর চেয়ারম্যান মো. এনামুল কাদের খান প্রথম আলোকে বলেন, ‘১৭তম শিক্ষক নিবন্ধনের লিখিত ফল শিগগিরই প্রকাশ করা হবে। আমরা এই ফল প্রকাশের লক্ষ্যে কাজ করে যাচ্ছি।’
পরীক্ষার খাতা মূল্যায়নে ভুলসহ কয়েকটি কারণে কারিগরি বোর্ডের ৬ পরীক্ষককে কারণ দর্শানোর নোটিশ
এ বছরের এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষার খাতা মূল্যায়নে ভুল করা, কাজে গাফিলতি, লিথো কোড ছাড়া উত্তরপত্র গ্রহণের দায়ে ছয় পরীক্ষককে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে কারিগরি শিক্ষা বোর্ড। আগামী ১০ কার্যদিবসের মধ্যে তাঁদের এ শোকজের জবাব দিতে বলা হয়েছে।
গতকাল রোববার এ–সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কারিগরি শিক্ষা বোর্ড।
ডলার–সংকট কাটেনি। টাকার মানও কমছে। সরকারের আয় কম। এ কারণে সরকারকে ঋণের ওপর নির্ভর করতে হচ্ছে। অন্যদিকে কমেছে বেসরকারি খাতের ঋণ। সব মিলিয়ে সংকট থেকে উত্তরণের পথে নেই দেশের অর্থনীতি। অর্থনীতিতে চাঞ্চল্য নেই। আবার সামনে আছে নির্বাচনকালীন অনিশ্চয়তা। ফলে গতি ফিরে পাচ্ছে না দেশের অর্থনীতি।
অথচ বিশ্বের অনেক দেশই মূল্যস্ফীতি কমাতে সফল হয়েছে। ধীরে ধীরে হলেও অর্থনীতির উত্তরণও ঘটছে অনেক দেশে। অথচ বাংলাদেশের অর্থনীতি এখনো মন্থর হয়ে আছে। অর্থনীতির সূচকগুলোর মধ্যে রপ্তানি আয়ের দিক থেকে ভালো অবস্থানে বাংলাদেশ। প্রবাসী আয়ের প্রবৃদ্ধিতে ওঠা–নামা আছে। আমদানি কমেছে ঠিকই। একই সঙ্গে মূলধনি যন্ত্রপাতি, মধ্যবর্তী পণ্য এবং শিল্পের কাঁচামাল আমদানির ঋণপত্র (এলসি) খোলা ও তা নিষ্পত্তি করার হার কমে গেছে অনেক বেশি। অর্থাৎ উৎপাদন খাত শ্লথ হয়ে রয়েছে।