চলতি বছরের একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। তিন ধাপে এই ভর্তি কার্যক্রম পরিচালিত হবে। তিনটি ধাপে ভর্তি নিশ্চায়ন করা শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম চলবে ২৬ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত।
আগামী ১৭ আগস্ট থেকে অনুষ্ঠেয় এইচএসসি ও সমমান পরীক্ষাকে কেন্দ্র করে ১৪ আগস্ট থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত সারা দেশে ৪৩ দিন কোচিং সেন্টার বন্ধ থাকবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
আগামী ১৭ আগস্ট শুরু হচ্ছে চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা। এবার পরীক্ষায় অংশগ্রহণ করবে ১৩ লাখ ৫৯ হাজার ৩৪২ জন পরীক্ষার্থী। যা গত বছরের চেয়ে ১ লাখ ৫৫ হাজার ৯৩৫ জন বেশি। এর মধ্যে ছেলে পরীক্ষার্থীর সংখ্যা ৬ লাখ ৮৮ হাজার ৮৮৭ জন এবং ছাত্রীর সংখ্যা ৬ লাখ ৭০ হাজার ৪৫৫ জন। চলতি বছর সকল বিষয়ে পূর্ণ নম্বর ও পূর্ণ সময়ে অনুষ্ঠিত হবে এইচএসসি পরীক্ষা। তবে আইসিটিতে ১০০ নম্বরের পরিবর্তে ৭৫ নম্বরের পরীক্ষা হবে।