আইসিটি শিক্ষক নিয়ে নানা অনিয়ম-দুনীতির ব্যাপক অভিযোগ রয়েছে। জাল সনদ দিয়ে শিক্ষক নিয়োগ হওয়ার ব্যাপক অভিযোগের মধ্যে মাদ্রাসায় কম্পিউটার-প্রিন্টার না থাকলে আইসিটি বিষয়ের শিক্ষক-প্রভাষক ও অফিস সহকারীর দুটি কর্মচারী পদে জনবল নিয়োগ দেওয়া যাবে না বলে নতুন নির্দেশনা দিয়েছে মাদ্রাসা অধিদপ্তর। একইসঙ্গে এমপিও সংক্রান্ত কাজ বাজারের দোকান থেকে না করাতে মাদ্রাসা প্রধানদের বলা হয়েছে।